প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মগবাজার ওয়্যারলেস এলাকায় বেপরোয়া গতির লরির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন— জামান আহমেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২)। তাদের বাড়ি নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামে। জামান ওই গ্রামের ইলিয়াস ফকিরের এবং রিয়াদ লিয়াকত ফকিরের ছেলে।
এ ঘটনায় রিপন (৪০) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। আহত পথচারী রিপনের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গলতলী গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী পথচারী হারুন অর রশিদ ও মোহাম্মদ আনোয়ার জানান, দ্রুতগতির লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ কয়েকটি যানবাহনকে চাপা দেয়। এতে জামান, রিয়াদ ও পথচারী রিপন রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।
পথচারীরা তাদের উদ্ধার করে রাত ১২টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামান আহমেদকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত রিয়াদ হোসেনকে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৫০ মিনিটে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আহত রিপন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট রমনা মডেল থানাকে জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এবার সবচেয়ে কম পাসের হার মাদরাসা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
১ ঘণ্টা আগে
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ৩৩ হাজার ২৫৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ড থেকে। দ্বিতীয় সর্বোচ্চ জিপিএ-৫ রাজশাহী বোর্ডে— ১৬ হাজার ১১৩ জন। তৃতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৬৩৯ জন জিপিএ-৫ পেয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে।
১ ঘণ্টা আগে
তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ফোন করে এসব নির্দেশ দেন তিনি। আরাফাতও এতে সম্মতি জানিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, যুবলীগ ও ছাত্রলীগের তৎকালীন সভাপতি-সাধারণ সম্পাদক
২ ঘণ্টা আগে
তিনি বলেন, আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে, সমাধান হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।
২ ঘণ্টা আগে