কারাগার থেকে পালানো সেই নারীবন্দি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কারাগার থেকে অভিনব কায়দায় দেয়াল টপকে পালিয়ে যাওয়া দণ্ডপ্রাপ্ত নারীবন্দি মোছা. রিম্পাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাত্র তিন মাসের সাজাপ্রাপ্ত এই বন্দি গত ১৬ জুলাই ইট বহনের কাজ করার সময় নিরাপত্তার ফাঁক গলে কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে এই চাঞ্চল্যকর পলায়নের দৃশ্য ধরা পড়ার পর দায়িত্বরত তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিকে বুজে নিতে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা পুলিশ প্রক্রিয়া শুরু করেছে।

১৬ জুলাই সন্ধ্যায় প্রায় ৪০জন নারীবন্দিকে দিয়ে ইট বহনের কাজ চলাকালে তদারকির ঘাটতির সুযোগে রিম্পা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, র‍্যাব-২ থেকে আমাদেরকে জানিয়েছে পালিয়ে যাওয়া বন্দিকে গ্রেপ্তার করা হয়েছে, আসামিকে নিয়ে যান। পরে আসামিকে আনতে যান পুলিশ৷ মোহাম্মদপুর হতে তাকে গ্রেপ্তার করেছে৷ তবে ঠিক কখন গ্রেপ্তার করেছে সেটি আমাদের জানায়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

২ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

২ ঘণ্টা আগে
Advertisement