ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, শিশুসহ নিহত ৪

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১৫: ২১
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুই শিশু ও এক নারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও ১০-১২ জন যাত্রী।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, একটি মোটরসাইকেল ও অটোরিকশা যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়লে এই দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক ফেটে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনাকবলিত বাস, অটোরিকশা এবং মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা স্পিকারের

তেহরানের গ্রান্ড মোসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে নিহত আলি খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে রাখা শোক বইতে সই করেন।

৬ ঘণ্টা আগে

তিন বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি-স্বাভাবিক অবসর

এসব কর্মকর্তার মধ্যে রয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমী, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান

১৭ ঘণ্টা আগে

আদাবরে বিএনপি নেতা হত্যা: বাবা-দুই ছেলেসহ আটক আরও ৬

আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম চারজনকে আটকের তথ্য জানান। পরে সন্ধ্যায় আরও দুজনকে আটকের কথা জানিয়েছে র‌্যাব-২। এ নিয়ে এই ঘটনায় মোট নয়জনকে আটক করা হলো।

২০ ঘণ্টা আগে

বাংলাদেশের বিভিন্ন স্থানে কালেমা খচিত পতাকা মিছিল, নেপথ্যে কী?

বাংলাদেশে কালেমা খচিত পতাকা নিয়ে এমন মিছিল কিংবা পতাকা টানানোর ঘটনা যে শুধু মাদারীপুরেই হয়েছে তা নয়, বরং ঢাকাসহ বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় সাম্প্রতিক দিনগুলোতে এরকম মিছিল-সমাবেশ চোখে পড়েছে।

২০ ঘণ্টা আগে