বেনাপোল (যশোর) প্রতিনিধি

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর সাত দিন পর দেশে আসলো প্রবাসী ফরহাদ আহম্মেদ রনির (৩০) মরদেহ।
গতকাল শুক্রবার (১১ জুলাই) যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে রনির মরদেহ দাফন করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রনির মরদেহের কফিন এসে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে ভোর ৫টায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে দুপুরের দিকে মরদেহ তার গ্রামের বাড়ি পৌঁছালে স্বজনদের আহাজারিতে সেখানের পরিবেশ ভারী হয়ে ওঠে। এরপর জুম্মার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
গত ৫ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরের একটি ভবনে কাজ করার সময় ক্রেনের চেইন ছিঁড়ে সেটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রনি। তিনি সেখানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত রনি শার্শার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাহামুদ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, ছোট বোন এবং চার বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
১২ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১৪ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১৫ ঘণ্টা আগে