ডেস্ক, রাজনীতি ডটকম

যুদ্ধবিধ্বস্ত ইরানের রাজধানী তেহরান থেকে তৃতীয় দফায় আরও ৩০ জন বাংলাদেশি নাগরিক ঢাকায় ফিরেছেন।
আজ সোমবার (১৪ জুলাই) ভোরে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তেহরান থেকে আরও ৩০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। সোমবার ভোরে তারা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ঢাকার বিমানবন্দরে পৌঁছান।
গত ১ জুলাই, ইরান-ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে প্রথম দফায় ২৮ জন বাংলাদেশি ঢাকায় ফেরেন। গত ২৫ জুন সড়ক পথে তারা দেশের উদ্দেশ্যে রওয়ানা দেন। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী ও শিশু। তারা ইরানে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তেহরান থেকে সড়ক পথে বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে প্রথমে তারা পাকিস্তানে প্রবেশ করেন। পরে সেখান থেকে করাচি-দুবাই হয়ে ঢাকায় আসেন।
দ্বিতীয় দফায় গত ৮ জুলাই ঢাকায় আসেন আরও ৩২ বাংলাদেশি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইরান থেকে দেশে ফেরার জন্য এরই মধ্যে ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন।
ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৯ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১১ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১২ ঘণ্টা আগে