ডেস্ক, রাজনীতি ডটকম

এবার ১৯৮ জন বিদেশি নাগরিককে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর মধ্যে ১২৩ জন-ই বাংলাদেশি নাগরিক।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এক প্রতিবেদনে জানায়, প্রয়োজনীয় শর্তাবলি পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ১৯৮ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
বৃহস্পতিবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ১ ও ২-এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি ১৯৮ জনকে দেশটিতে প্রবেশ করতে বাধা দেয়।
টার্মিনাল-১ থেকে আটক হওয়া ১২৮ জনের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুজন পাকিস্তানি, দুজন ইন্দোনেশিয়ান এবং একজন সিরিয়ান রয়েছেন। আর টার্মিনাল ২-এ বাকি ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, তাদের ‘নট টু ল্যান্ড’ পদ্ধতির অধীনে বহিষ্কার করা হবে। বিমান সংস্থাগুলো তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্বে থাকবে।
তিনি সতর্ক করে বলেন, মালয়েশিয়াকে অবৈধ প্রবেশের ট্রানজিট হাব দেওয়া হবে না। এর জন্য অভিযান অব্যাহত থাকবে।
গত ১১ জুলাই একইভাবে প্রয়োজনীয় শর্তাবলি পূরণে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
১ ঘণ্টা আগে
প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প
৩ ঘণ্টা আগে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
৪ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক
৪ ঘণ্টা আগে