নিরাপত্তা প্রধান হত্যার প্রতিশোধে ইসরায়েলে ‘ক্লাস্টার ওয়ারহেড’ হামলা ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৪: ৪৯
মঙ্গলবার রাতে ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার ওয়ারহেডযুক্ত একটি ক্ষেপণাস্ত্রের আলোকচ্ছটা (বাঁয়ে) ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি ভবন পরিদর্শন করছেন ইসরায়েলের জরুরি সেবা বিভাগের কর্মীরা (ডানে)। ১৮ মার্চ ২০২৬। ছবি: সংগৃহীত

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত (গুচ্ছ বোমা) ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে তেহরান। আজ বুধবার (১৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতের এ অভিযানে খোররামশহর-৪ এবং কদর মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলোর প্রতিটিতে একাধিক সাব-মিউনিশন বা ছোট বোমা সংযুক্ত ছিল।

ক্লাস্টার ওয়ারহেড মূলত মাঝ আকাশে অনেকগুলো ছোট ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে পড়ে এবং বিশাল এলাকায় ছড়িয়ে যায়, যা ঠেকানো বেশ কঠিন।

তেল আবিবের জনবহুল এবং সামরিক গুরুত্বসম্পন্ন একটি এলাকায় এ হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে যুদ্ধে ইসরায়েলে নিহতের সংখ্যা অন্তত ১৪ জনে দাঁড়িয়েছে।

এর আগে গতকাল ইসরায়েলের হামলায় লারিজানির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান সরকার। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর লারিজানিই হলেন এখন পর্যন্ত নিহত হওয়া সর্বজ্যেষ্ঠ ব্যক্তি।

লারিজানি যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ছিলেন, সেই সংস্থা জানিয়েছে, গত সোমবার রাতে ইসরায়েলি হামলায় লারিজানির ছেলে এবং তার ডেপুটি আলীরেজা বায়াতও নিহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, লারিজানি বা অন্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না। তিনি জোর দিয়ে বলেন, ইসলামিক রিপাবলিক কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয় এবং দ্রুত শূন্য পদগুলোতে নতুন নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

ইরান যুদ্ধের মাত্রা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে আসা যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। একজন ইরানি সরকারি কর্মকর্তার সূত্রে জানা গেছে, খামেনি সাফ জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজয় স্বীকার করে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত শান্তির কোনো সুযোগ নেই।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সহযোগিতা জোরদার ও প্রসারিত করতে চাই— স্বরাষ্ট্রমন্ত্রীকে ইইউ রাষ্ট্রদূত

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে রাষ্ট্রদূত মিলার বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। জবাবে মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ।’

৬ ঘণ্টা আগে

৩৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করল মাউশি

নির্দেশনা অনুযায়ী, গত ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা ও সিলেট অঞ্চলের উল্লিখিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যর্থ হওয়ায় প্রাথমিকভাবে সতর্ক করা হলো।

৭ ঘণ্টা আগে

এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ

এতে পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষা পরিচালনার নিয়মাবলি, কেন্দ্রসচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব, শৃঙ্খলাসংক্রান্ত নিয়মাবলি, পরীক্ষায় নকলের শাস্তি ও ফলাফল প্রকাশসংক্রান্ত বিষয় তুলে ধরা হয়েছে।

৭ ঘণ্টা আগে

শিক্ষা ক্যাডারে বড় রদবদল, মাউশি মহাপরিচালককে ওএসডি

সরকার বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডারে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। পৃথক প্রজ্ঞাপনে আজ বিভিন্ন কলেজ, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এ ছাড়া জ্যেষ্ঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং কয়েকজনকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে।

৭ ঘণ্টা আগে