ইরানের নিরাপত্তা বিষয়ক উপ-প্রধান আলীরেজা বায়েত নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১০: ৪৯
আলীরেজা বায়েত। ছবি: সংগৃহীত

ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান আলীরেজা বায়েত নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানির ওপর চালানো ওই একই হামলায় তিনি প্রাণ হারান বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

আলীরেজা বায়েত ইরানের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পাশাপাশি প্রচারবিমুখ ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এর আগে নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছিল, মঙ্গলবার রাতে ইসরাইলি হামলায় আলী লারিজানি, তার ছেলে এবং একজন সহকারী নিহত হয়েছেন।

ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ আলী রেজা বায়েতকে একজন ‘দক্ষ কিন্তু প্রচারবিমুখ ব্যবস্থাপক’ হিসেবে অভিহিত করেছে।

তাসনিমের তথ্য অনুযায়ী, নিরাপত্তা পরিষদে যোগ দেওয়ার আগে বায়েত ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে দেশের বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ফের মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, ‘কঠিন জবাবে’র হুমকি ট্রাম্পের

সোমবার মার্কিন বাহিনী হরমুজ প্রণালির লারাক দ্বীপে ইরানের দুটি রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, এসব লঞ্চার ব্যবহার করে ইরান প্রণালিতে নৌমাইন ছড়িয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আরও ঝুঁকিপূর্ণ করার প্রস্তুতি নিচ্ছিল। মার্কিন বাহিনী তাদের অভিযানকে ‘সীমিত ও সুনির্দিষ্ট

৫ ঘণ্টা আগে

রাশিয়ার ব্যালিস্টিক ও ড্রোন হামলায় কিয়েভে নিহত ৪

হামলার সময় রাজধানীতে অবস্থানরত এএফপির সাংবাদিকরা একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনেন এবং আকাশে আলোর তীব্র ঝলকানি দেখতে পান। এর ঠিক কিছুক্ষণ আগেই ইউক্রেনের বিমানবাহিনী কিয়েভ অভিমুখে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার আকস্মিক সতর্কবার্তা জারি করেছিল।

৬ ঘণ্টা আগে

ইরানে ফের মার্কিন হামলা, জর্ডান-আমিরাতে পালটা আঘাত তেহরানের

স্থানীয় সময় রোববার ইরানের লারাক দ্বীপে দুটি ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে জর্ডানে থাকা দুটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। পরে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানঘাঁটিতেও হামলার দাবি করেছে তেহরান।

১ দিন আগে

ইসলামকে ‘শ্রেষ্ঠ ধর্ম’ বলায় কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির

কর্ণাটকের কোপ্পাল জেলার কুকনুর শহরে বক্তব্য দেওয়ার সময় রায়ারেড্ডি ইসলামকে একটি মহান ও অত্যন্ত মানবিক ধর্ম হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, তা শেখায়।

১ দিন আগে
Advertisement