দিল্লিতে জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা, খোঁজ নিচ্ছে ঢাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জুন ২০২৬, ১৩: ১৫
জাহেদ উর রহমান। ফাইল ছবি

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় কূটনৈতিক পর্যায়ে খোঁজখবর শুরু করেছে বাংলাদেশ। আগাম কূটনৈতিক যোগাযোগ থাকা সত্ত্বেও তাকে ইমিগ্রেশন পর্যায়ে আটকে দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ঢাকার কর্মকর্তারা।

ঘটনার বিস্তারিত জানার পর সরকারের পরবর্তী অবস্থান নির্ধারণ করা হবে বলে জানা গেছে। সোমবার (১৫ জুন) সকালে সরকারি কয়েকটি সূত্র জানিয়েছে, গতকাল রোববার দিল্লিতে ঠিক কী ঘটেছিল, তা বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। পুরো বিষয়টি স্পষ্ট হওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাহেদ উর রহমান। সেখানে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

পরে উচ্চপর্যায় থেকে অনুমোদন মিললেও তিনি ভারতে অবস্থান না করে কলম্বো হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। আজ থেকে দিল্লিতে শুরু হওয়া দুই দিনের আইওআরএ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বৈঠকে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়টি গত শুক্রবারই আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল। শুধু লিখিত যোগাযোগই নয়, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ এ বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে ফোনেও কথা বলেন।

এ অবস্থায় বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিনিধির সফর নিয়ে আগাম অবহিত করার পরও বিমানবন্দরে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন দেখা দিয়েছে। ঢাকার একাধিক কর্মকর্তা বলছেন, ঘটনার কারণ এখনো পরিষ্কার নয় এবং পুরো বিষয়টি ‘রহস্যজনক’ বলেই মনে হচ্ছে।

সরকারি সূত্র জানিয়েছে, দিল্লির ঘটনাটি নিয়ে সব তথ্য সংগ্রহ করে পরিস্থিতি মূল্যায়নের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৩ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে
Advertisement