চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৪ বছর পর প্রতিবেশীর যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৯: ০৭
চট্টগ্রাম আদালত ভবন

চট্টগ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে প্রতিবেশী এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের পিপি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, “রায় ঘোষণার সময় আসামি আকতার সর্দার আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি নগরের মাদারবাড়ি এলাকার একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা একটি জুতার কারখানার কর্মী এবং মা পোশাক কারখানায় চাকরি করেন। প্রতিবেশী হওয়ায় আকতারের ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল।

ঘটনার দিন ২০২২ সালের ২ জুলাই শিশুটির মা-বাবা কর্মস্থলে গেলে সে বাসায় একা ছিল। এ সময় আকতার বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।

ভয়ের কারণে শিশুটি চার দিন কাউকে ঘটনাটি জানায়নি। পরে ৬ জুলাই তার মা বিষয়টি জানতে পারেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

পরদিন ৭ জুলাই শিশুটির বাবা সদরঘাট থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ আকতারকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে।

২০২৩ সালের ২১ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২৪ সালের ১৫ এপ্রিল আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ রায় ঘোষণা করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মিলেছে মাইক্রোপ্লাস্টিক: ইএসডিও

রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি।

৪ ঘণ্টা আগে

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৫ ঘণ্টা আগে

একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

৫ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠক করবে ইসি

রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

৬ ঘণ্টা আগে