সন্ত্রাসবাদ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৭: ০৭
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কৃত্রিম বুদ্ধিমত্তা, এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা, ভার্চুয়াল অ্যাসেট এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের কার্যক্রম বিস্তৃত করছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

বুধবার (১ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে 'জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী কৌশল' বিষয়ক বিতর্কে বক্তব্য প্রদানকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘শূন্য সহনশীলতা’ নীতির পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, "সন্ত্রাসবাদ ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবিলায় বাংলাদেশের একটি শক্তিশালী আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাসবাদ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা জোরদার করা হয়েছে।"

রাষ্ট্রদূত চৌধুরী আরও জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় গৃহীত সব পদক্ষেপ অবশ্যই আইনের শাসন ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হতে হবে। তিনি সন্ত্রাসবাদের মূল কারণ মোকাবিলা, ইসলামবিদ্বেষ ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ককটেল বিস্ফোরণের পর এবার রাজধানীতে বাসে আগুন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

২ দিন আগে

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

২ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

২ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

২ দিন আগে
Advertisement