রংপুর প্রতিনিধি

পাঁচ দিনের রিমান্ড শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মেট্রোপলিটন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৩ এর বিচারক দেবি রানী রায় তার জামিন না মঞ্জুর করে আদালতে পাঠানোর আদেশ দেন।
এর আগে কড়া নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। গত ৩০ আগস্ট রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে তার আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন একই আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজার রহমান। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। থানায় জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে তোলা হয়। উভয়পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সায়েদ কামাল ইবনে খতিব জানান, নতুন করে পুলিশ কোনো রিমান্ডের আবেদন করেনি। আমরা বয়স্ক এবং তার সামাজিক ও রাজনৈতিক বিবেচনায় জামিনের আবেদন করেছিলাম। আদালত নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) আশিক মাহমুদ জানান, পাঁচ দিনের রিমান্ডে নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাছাই-বাছাইকরা হচ্ছে। সাবেক সমাজকল্যাণমন্ত্রী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে গত বছর ৪ আগস্ট নগরীর রাজারামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। এছাড়াও তার নামে ঢাকার যাত্রাবাড়ী থানায় ১১ সেপ্টেম্বর এবং ২৪ আগস্ট করা দুটি হত্যা মামলা রয়েছে।

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।
৪ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীব
৪ ঘণ্টা আগে
দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।
৬ ঘণ্টা আগে
সংবাদ ব্রিফিংয়ে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ বিভিন্ন নেতৃব
৬ ঘণ্টা আগে