প্রতিবেদক, রাজনীতি ডটকম

নতুন বছরের শুরুতেই যেন শিক্ষার্থীরা পড়াশোনা শুরু করতে পারে, সেজন্য আগামী ডিসেম্বরেই চূড়ান্ত পরীক্ষা শেষে তাদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ বিষয়ে আগামী নভেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, "নতুন বছরের প্রথম দিনেই যেন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতেই আজকের এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাপাখানার নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।"
টেন্ডার বা দরপত্র প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে বই ছাপানোর কাজ শুরু করতে আগামী আগস্টের শুরুতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) দেওয়া হবে।
পাঠ্যক্রমের পরিবর্তনের বিষয়ে এহছানুল হক মিলন জানান, শিক্ষাক্রম বা কারিকুলামে কিছুটা পরিমার্জন আনা হচ্ছে। এর অংশ হিসেবে এবার আলাদা আলাদা শ্রেণিতে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে।
একই সঙ্গে ভাষা শিক্ষা বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এই বিষয়ে দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়াটা কিছুটা চ্যালেঞ্জিং। তবে আগামী বছর থেকেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের।
রাজনীতি/এসআর

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে