ভোট সামনে রেখে লটারিতে ৬৪ জেলার এসপি নির্ধারণ, পদায়ন শিগগিরই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৩: ১৯
বাংলাদেশ পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে সব ধরনের পক্ষপাত থেকে মুক্ত থাকতে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে ভোটের সময় কোন জেলায় এসপি পদে কে দায়িত্ব পালন করবেন। শিগগিরই এসব এসপিদের পদায়ন করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারির মাধ্যমে নির্বাচনকালীন এসপিদের নির্বাচন করা হয়।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, এসপি নির্ধারণের লটারির সময় ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুলিশ ও মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, পুলিশ সুপার ও সমপদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে যারা আগে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, শুরুতেই তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫তম, ২৭তম ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি তালিকা করা হয়। ওই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে ৬৪টি জেলার জন্য।

পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, গতকাল (সোমবার) যমুনায় লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তাদের পদায়ন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

এর আগে সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্বাচনকালীন পুলিশ সুপার নির্ধারণে যোগ্য কর্মকর্তাদের তালিকা তৈরি করতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরকে। বলা হয়, এসব যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে জেলা পুলিশ সুপার নির্ধারণ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, কেবল এসপি নয়, নির্বাচনকালীন থানার ওসিদেরও নিয়োগ করা হবে লটারির মাধ্যমে। এর জন্য যোগ্য কর্মকর্তাদের তালিকা তৈরি করছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সুপারদের পদায়ন হয়ে গেলে যোগ্য তালিকা থেকে ওসিদের নিয়োগের লটারি করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৮ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৯ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

১০ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১১ ঘণ্টা আগে
Advertisement