ডেস্ক, রাজনীতি ডটকম

বর্তমান সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সংসদের কার্যক্রম যত ইতিবাচক ও কার্যকর হবে, ততই জনগণের আস্থা বাড়বে এবং দেশ গঠনে সবাই আরও উৎসাহিত হবে।
বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রী, স্পিকার ও সংসদ সচিবালয়ের ভূমিকার প্রশংসা করেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সব শহিদ, যোদ্ধা ও আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
সাম্প্রতিক বন্যা, ভূমিধস ও পানিতে ডুবে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শফিকুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও তাদের সহায়তায় সরকার যে উদ্যোগ নিয়েছে, তা আরও জোরদার করার আহ্বান জানাই। বিশেষ করে নিহতদের পরিবারের জন্য বিশেষ আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনার অনুরোধ জানাই।
রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করে বিরোধী দলীয় নেতা বলেন, রাজধানী দেশের মুখচ্ছবি। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ঢাকাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত করা প্রয়োজন।
শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানিয়ে জামায়াতের এই আমির বলেন, প্রাথমিক শিক্ষা, কারিগরি শিক্ষা ও নৈতিক মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এমপিওভুক্ত করার আহ্বান জানান তিনি।
শফিকুর রহমান বলেন, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া সময়ের দাবি। দুর্নীতি প্রতিরোধে সরকার, প্রশাসন, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি প্রধানমন্ত্রীর দুর্নীতিবিরোধী অবস্থানের প্রশংসা করে এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্ত জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। একই সঙ্গে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগকেও তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি শহিদ ও আহতদের তথ্য-উপাত্ত সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস হিসেবে সংরক্ষণের আহ্বান জানান। বাসস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
২ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
৩ ঘণ্টা আগে