প্রত্যেক ভিসির পারফরম্যান্স দেখে দায়িত্ব দেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৯: ৪০

দেশের ৮ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যদের নাম ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় নিয়োগ পাওয়া উপাচার্যদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেছেন, প্রত্যেক ভিসির বিষয়ে চেক করেছি। সব দেখে ক্যাটাগরি করে যারা ভালো পারফরম্যান্স করেছেন, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

রাজনৈতিক বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হলো কি না, প্রশ্নে তিনি বলেন, ‘একজন লোকের রাজনীতি করা কি অপরাধ? এটি কি তাদের ডিসকোয়ালিফিকেশন? এটা ডিসকোয়ালিফিকেশন নয়।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রত্যেক ভিসির বিষয়ে চেক করেছি, সাইটেশন, কোটেশন, গুগল সার্চ, পিএইচডি, পোস্ট ডক, এমফিল, সব দেখে ক্যাটাগরি করে যারা ভালো পারফরম্যান্স করেছেন, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে ইউজিসির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার বসে নেই, মাঠে কাজ শুরু করেছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘সাম্প্রতিক কয়েকদিনের টানা বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ার কারণে এ অঞ্চলের অনেক কৃষকের আলু ক্ষেত পানিতে ডুবে নষ্ট হয়েছে। আবার শুষ্ক মৌসুমে কৃষকদের সেচের পানির অভাবেও ভোগান্তিতে পড়তে হয়। খাল খনন সম্পন্ন হলে বর্ষাকালে জমে থাকা অতিরিক্ত পানি দ্রুত নেমে যাবে এবং শুষ্ক মৌসুমে খালের

৪ ঘণ্টা আগে

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

আগামী বছর থেকে লটারিতে স্কুলে ভর্তি পদ্ধতি থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

৭ ঘণ্টা আগে

'আপনারাই দেশের মালিক, আমরা আপনাদের সেবক বা মন্ত্রী হিসেবে কর্মচারী'

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, 'আপনারাই (জনগণ) দেশের মালিক, আমরা কেবল আপনাদের সেবক বা মন্ত্রী হিসেবে কর্মচারী। তাই আমাদের সঙ্গে মালিকের মতোই আচরণ করবেন। আমাদের এমন প্রশ্রয় দেবেন না যে আপনারা প্রজা আর মন্ত্রীরা মালিক। আমি ও আমার সহকর্মীদের সঙ্গে অধিকার নিয়েই কথা বলবেন। অবশ্যই বাঁশে

৭ ঘণ্টা আগে

ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য এবং ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।

৮ ঘণ্টা আগে