প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে ২৮ ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি-৩০৬ ফ্লাইট। এতে আড়াই শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ অপেক্ষায় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। জায়গার সংকটে কয়েকজনকে বিমানবন্দরের লাউঞ্জের মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর উড়োজাহাজটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ (এওজি) ঘোষণা করা হয়। এরপর থেকে সেটি আর উড্ডয়ন করতে পারেনি।
ফ্লাইটটিতে প্রায় ২৬০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারী। যাত্রীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তাঁদের বিমানবন্দরের বাইরে নিয়ে হোটেলে রাখার ব্যবস্থা করা হয়নি। ফলে দীর্ঘ সময় বিমানবন্দরের ভেতরেই অপেক্ষা করতে হয়েছে।
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও যাত্রী মো. আবু সাঈদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, রোমে অবতরণের পর বিভিন্ন ত্রুটির কথা জানিয়ে প্রায় আট ঘণ্টা তাঁদের উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করানো হয়। এ সময় ফ্লাইটে থাকা শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
পরে অধিকাংশ যাত্রী শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়। রাত ১১টার দিকে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সব যাত্রীর জায়গা হয়নি। ফলে অনেকে মেঝে ও চেয়ারে রাত কাটান বলে জানান আবু সাঈদ।
আরেক যাত্রী মো. রোকন উর রহমান বলেন, ফ্লাইটে থাকা অনেক প্রবীণ যাত্রী ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। দীর্ঘ সময় অপেক্ষার কারণে তাঁদের দুর্ভোগ বেড়েছে। খাবার পেতেও দেরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
যাত্রীদের আরও অভিযোগ, প্রয়োজনীয় ওষুধ, ইনসুলিনসহ জরুরি জিনিসপত্র লাগেজে থাকায় অনেকেই সেগুলো সময়মতো ব্যবহার করতে পারেননি। শিশুদের খাবার ও প্রয়োজনীয় সুবিধা নিয়েও সমস্যায় পড়তে হয়েছে।
মেরামতে যাচ্ছে প্রকৌশলী দল ও যন্ত্রাংশ
এদিকে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতের জন্য ঢাকায় থাকা প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এগুলো বিজি-৩০৫ ফ্লাইটে রোমে পৌঁছানোর কথা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, বিজি-৩০৬ ফ্লাইটে ব্যবহৃত S2-AJY উড়োজাহাজটি বর্তমানে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে এওজি অবস্থায় রয়েছে। ত্রুটি নিরসনের জন্য প্রয়োজনীয় প্রকৌশলী ও সরঞ্জাম পাঠানো হচ্ছে।
বিমানের সর্বশেষ সময়সূচি অনুযায়ী, ত্রুটি মেরামত ও প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হলে শনিবার (৮ আগস্ট) ইতালির স্থানীয় সময় রাত ১১টায় রোম থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করতে পারে বিজি-৩০৬। সে ক্ষেত্রে ৯ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
তবে নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়বে কি না, তা পুরোপুরি নির্ভর করছে কারিগরি ত্রুটি নিরসন ও নিরাপত্তা পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার ওপর।
এদিকে একই উড়োজাহাজে পরিচালিত ঢাকা-রোম-টরন্টো রুটের বিজি-৩০৫ ফ্লাইটের সময়সূচিতেও পরিবর্তন এসেছে। উড়োজাহাজটি সচল না হওয়া পর্যন্ত ওই ফ্লাইটের যাত্রা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
বিমান কর্তৃপক্ষ যাত্রীদের জন্য খাবার, লাউঞ্জ ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার কথা জানিয়েছে। তবে যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকা, পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়া, খাবার পেতে বিলম্ব এবং প্রয়োজনীয় ওষুধ ব্যবহারে সমস্যার কারণে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৭ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
৮ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
৮ ঘণ্টা আগে
দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা আগে