প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও একই সংস্থার সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পাসপোর্ট বাতিল হওয়া বাকি সাতজন হলেন— বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান ও মোহাম্মদ মাহমুদুল হক এবং অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত সপ্তাহেই এই ৯ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে দেশত্যাগে নিষেধাজ্ঞা। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ অক্টোবর অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে তার আস্থাভাজন হিসেবে পরিচিত অধ্যাপক শিবলী ১০ আগস্ট বিএসইসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার বিপুল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
এ ছাড়া শিবলী রুবাইয়াত ও তার ছেলে জুহায়ের সারার ইসলামের ব্যাংক হিসাবও এরই মধ্যে স্থগিত করা হয়েছে। স্থগিত করা হয়েছে তাদের সব বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব।

ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি তেলের সরবরাহ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টি অধ্যাদেশ যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
৫ ঘণ্টা আগে
জাতীয় শিক্ষাক্রমে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৬০ কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ বুধবার (২৫ মার্চ) কমিশনের সভাকক্ষে ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৬ ঘণ্টা আগে