প্রতিবেদক, রাজনীতি ডটকম

হামের টিকা ক্রয়ে অবহেলা ও স্বাস্থ্যব্যবস্থার ব্যর্থতার কারণে ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করে বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন আদালত।
রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আবেদনটি করেন হামে মারা যাওয়া নয় মাস বয়সী সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, জবানবন্দি গ্রহণের পর আদালত আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন। মামলায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শরীয়তপুর সদরের বাসিন্দা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে ২২ মার্চ তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাদীর অভিযোগ, সেখানে চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে শিশুটি যথাযথ চিকিৎসা পায়নি। একপর্যায়ে শিশুটির মায়ের হাতে অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দিয়ে তা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। পরে হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মী অক্সিজেন সংযোগ দিলে তার প্রায় দুই ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়।
মামলার আবেদনে আরও দাবি করা হয়েছে, সময়মতো হামের টিকা সংগ্রহ না করা, হাসপাতালগুলোর প্রয়োজনীয় প্রস্তুতির অভাব এবং টিকা ক্রয় ও সরবরাহে সংশ্লিষ্টদের অবহেলার কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। সাউদা মুসকানের মৃত্যুকেও সেই ঘটনার অংশ হিসেবে উল্লেখ করে এর দায় আসামিদের ওপর বর্তায় বলে আবেদনকারী দাবি করেছেন।
তবে এর আগে একই ধরনের অভিযোগে মুহাম্মদ ইউনূস, নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঢাকার আদালতে করা একাধিক মামলার আবেদন খারিজ হয়েছিল।
রাজনীতি/আরআইআর

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
২ ঘণ্টা আগে
বিলবোর্ডটিতে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি ছিল। এ ছাড়া বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবিও সেখানে রাখা হয়েছিল।
৩ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই, যখন জাতীয় সংসদকে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা যাবে। রাজনৈতিক বিতর্ক, সিদ্ধান্ত গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু হতে হবে সংসদকেই।
৪ ঘণ্টা আগে
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বেনজীরকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কিছু শর্তে জামিন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত।
৪ ঘণ্টা আগে