হুয়াওয়ের ‌‘সি‌ডস ফর দ্য ফিউচার’: ক্যাম্পাস রোডশো শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম

হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রোডশো শুরু হয়েছে। শিক্ষার্থীদের আইসিটি ‍বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন করা এই প্রতিযোগিতার লক্ষ্য।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াওয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত রোডশোতে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে।

রোডশোতে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রামের লক্ষ্য, পরিকল্পনা, প্রস্তুতির পরামর্শ ও শিক্ষার্থীদের সুযোগ সম্পর্কে জানানো হয়। দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

চলতি বছরের মার্চ পর্যন্ত এই রোডশো অনুষ্ঠিত হবে। আগামী এপ্রিলে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামটির উদ্বোধন হওয়ার পাশাপাশি আবেদনকারীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। এই প্রতিযোগিতার বিজয়ীরা পরবর্তীতে চীনে আয়োজিত আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি জ্ঞান ও দক্ষতা-ভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। ২০১৪ সালে বাংলাদেশে শুরু হওয়ার পর আইসিটি খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য এটি শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অর্জন করেছে। প্রতি বছর বিভিন্ন দেশের বিজয়ীরা এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেয়। ইতোমধ্যে, বিশ্বব্যাপী ১৫,০০০-এরও বেশি শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফোনালাপে গ্যাস সংকটে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

৬ ঘণ্টা আগে

সংসদ ভবনে গণপূর্ত কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

৭ ঘণ্টা আগে

বাংলাদেশের কাছে টনপ্রতি ১০ ডলার কমে ইউরিয়া সার বিক্রির আগ্রহ রাশিয়ার

বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।

৭ ঘণ্টা আগে

আম্মার ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ, তদন্তে রাবি প্রশাসন

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

৮ ঘণ্টা আগে