ডেস্ক, রাজনীতি ডটকম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (সিআইএস) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আরিফুজ্জামান রায়হান ও তার দুই বন্ধু শাহরুখ জায়েদ ও পার্থ সাহা মিলে উদ্ভাবন করেছেন বাংলাদেশের প্রথম মাল্টিমোডাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম– ‘ক্রিটো’ (www.kreeto.com), যার সূচনা ২০২২ সালের ৩১ ডিসেম্বর।
ক্রিটো এমন ইন্টেলিজেন্স, যার আদেশে টেক্সট, আর্টিকেল, ব্লগ ছাড়াও কোডিং, ছবি, মিউজিক, ভিডিও, টেক্সট থেকে স্পিচ বা স্পিচ থেকে টেক্সট তৈরি করে দেবে। আর পুরো প্রক্রিয়া হবে স্বয়ংক্রিয়। সাধারণত যেসব জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম একাধিক কাজ করে, অর্থাৎ ছবি, লেখা, মিউজিক, ভিডিও তৈরি করার সুবিধা দিয়ে থাকে, সেসব প্ল্যাটফর্ম মাল্টিমোডাল (এআই) প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে থাকে।
বিশ্বে হাতেগোনা কয়েকটি মাল্টিমোডাল ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে বলে নির্মাতারা জানান। নির্মাতাদের দাবি, তারা প্রায় দেড় বছর ক্রিটো ইন্টারফেস নিয়ে গবেষণা করেছেন। বর্তমানে এই প্রতিষ্ঠানে খণ্ডকালীন ও পূর্ণকালীন কাজ করছেন ১১ কর্মী।
গল্পের ছলে ক্রিটোকে নির্মাতারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। ক্রিটো আধুনিক এক গ্রহের বাসিন্দা হলেও ঘুরতে এসে পৃথিবীতে হারিয়ে গেছে। সে এখন তার অত্যাধুনিক প্রযুক্তিজ্ঞান দিয়ে পৃথিবীর মানুষের সাহায্য করছে ক্রিটোর ওয়েবসাইটের মাধ্যমে।
ক্রিটোর আছে ২০টি আলাদা চ্যাটবট অ্যাভাটার; যারা বহুমুখী বিষয়ে সুদক্ষ ও পারদর্শী। তাদের নামও আছে আলাদা আলাদা। ফটোগ্রাফি থেকে পেশাগত পরামর্শ, মোটিভেশন থেকে রিসার্চ, এমনকি সাধারণ চিকিৎসক থেকে নিউরোসার্জন বিশেষজ্ঞ পর্যন্ত এক্সপার্ট চ্যাটবট অ্যাভাটার আছে ক্রিটো আবহে। যে কেউ পড়ালেখা, রিসার্চের কাজে, কন্টেন্ট লেখা বা ভয়েস দেয়ার কাজে ক্রিটোকে ব্যবহার করতে পারবে। সংবাদ বিজ্ঞপ্তি

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ
৬ ঘণ্টা আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।
৭ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে