কার্ল সাগানের স্টারবুক

আমীর খসরু
মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান। ফাইল ছবি

বিজ্ঞানী আর সাধারণের জানা বোঝাতে যেমন তফাৎ থাকে, ভাষা প্রয়োগেও থাকে বিস্তর ফারাক। বিজ্ঞানীদের কথাকে তাই সাধারণ মানুষ ভুল মানে করতেই পারেন।

কার্ল সাগান। তুমুল জনপ্রিয় মার্কিন বিজ্ঞানী। বিখ্যাত কসমস টিভি সিরিজ তাঁকে বিশ্বব্যাপী চিত্রতারকাদের সমান খ্যাতি এনে দিয়েছিল। ভিনগ্রহে এলিয়েন খোঁজা বা এলিয়েনদের কাছে সিগনাল পাঠানো–এজন্য তিনি ‘সেটি’ প্রজেক্টে পরিচালনা করেছিলেন। সেই সাগানের একটা মজার গল্প আছে।

একদিন কার্ল সাগান গিয়েছিলেন এক বড়-সড় পাবলিক লাইব্রেরিতে। সম্ভবত সাগান তখনো বিখ্যাত হননি। তিনি গিয়ে লাইব্রিয়ানকে বললেন, স্টারের ওপর কোনো বই আছে কিনা। আর থাকলেও সেটা তাঁকে দিতে পারবেন কি না। লাইব্রেরিয়ান জানালেন, বই আছে এবং এখুনি তাঁকে এনে দিচ্ছেন।

কিছুক্ষণের মধ্যেই একটা চকচকে বই নিয়ে হাজির লাইব্রেরিয়ান। মোটাসোটা রঙিন বই। সাগান সেটা হাতে নিয়ে দেখলেন, স্টার অর্থাৎ তারকাদের বই-ই বটে। স্টারদের ঠিকুজি-কোষ্ঠীসহ যাবতীয় তথ্য তাতে রয়েছে। তবে আকাশের তারকা নয়, সিনেমার তারকাদের।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চীনে বাংলাদেশের মর্যাদা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ

৬ ঘণ্টা আগে

বাংলা গানে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

৭ ঘণ্টা আগে

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি বিএনপি এমপির

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

৭ ঘণ্টা আগে

নবাবগঞ্জে ‘ছানি-মুক্ত কৈলাইল কর্মসূচি’র উদ্বোধন

আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

৭ ঘণ্টা আগে