চট্টগ্রাম প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মারা যাওয়ায় এক চিকিৎসককে বেধড়ক মারধর করেছেন রোগীর স্বজনরা। গুরুতর আহত চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে। রোববার (১৪ এপ্রিল) মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতাল এ ঘটনা ঘটে। এ ঘটনায় সম্পৃক্ত একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে চট্টগ্রামে মেডিকেল সেন্টার হাসপাতালের এনআইসিইউতে ব্রঙ্কোনিউমোনিয়া জটিলতা নিয়ে এক শিশু ভর্তি হয়। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি মারা যায়। এ ঘটনার পরপরই চিকিৎসক রিয়াজের ওপর হামলা চালায় শিশুটির বাবা সুমনসহ তার স্বজনরা। এতে মাথায় আঘাত পান রিয়াজ।
চট্টগ্রাম মেডিকেল সেন্টারের ম্যানেজার ডা. মো. ইয়াসিন আরাফাত বলেন, সীতাকুণ্ডের বিএম ডিপো এলাকা থেকে এক শিশুকে শনিবার রাতে এনআইসিইউতে ভর্তি করা হয়। শিশুটি মারা গেলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলা চালায় তার স্বজনরা। আহত ওই চিকিৎসককে চমেক হাসপাতালে আইসিইউর ১৫ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি বিএমএ নেতাদের জানিয়েছি। এ ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিয়েছি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

এর আগে সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ইন্সপেক্টর আবদুল হান্নান মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন জানিয়ে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।”
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মোয়ের বৈঠকে এ অবস্থান তুলে ধরা হয়।
৪ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক তথ্যপুস্তক পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৬ ঘণ্টা আগে