প্রতিবেদক, রাজনীতি ডটকম

মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটির শারীরিক অবস্থার ক্রমাবনতি ঠেকানো যাচ্ছে না। বারবারই তার হৃদযন্ত্রের কম্পন বন্ধ হয়ে যাচ্ছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শিশুটির মস্তিষ্কও কাজ করছে না।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য তথ্য জানানো হয়েছে। বার্তা বলছে, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
প্রেস উইংয়ের বার্তায় জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্টের (হৃদপিণ্ডের কম্পন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া) শিকার হয়েছে মেয়েটি। এর মধ্যে দ্বিতীয়বার প্রায় ৩০ মিনিট ধরে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে এসেছে।
প্রেস উইং বলছে, লাইফ সাপোর্টে থাকা শিশুটির মস্তিষ্কের কোষগুলো সঠিকভাবে কাজ করছে না। তার রক্তচাপ ও রক্তে অক্সিজেনের মাত্রাও অত্যন্ত কম। গ্লাসগো কোমা স্কেলে (জিসিএস) বর্তমানে তার চেতনার মাত্রা মাত্র ৩, যেটিকে জীবিত অবস্থায় চেতনার সর্বনিম্ন মাত্রা হিসেবে বিবেচনা করে থাকেন চিকিৎসা বিশেষজ্ঞরা।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় শিশুটির সংকটাপন্ন অবস্থার কথা জানায়। সংস্থাটি জানায়, বুধবার শিশুটি চারবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছিল। রাতে তার রক্তচাপ ছিল ৬০/৪০, যা ছিল ক্রমহ্রাসমান।
মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ধর্ষণের শিকার হয় মেয়েটি। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতাল ও সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল শিশুটিকে। পরে শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তাকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচের শিশু আইসিইউতে ভর্তি করা হয়।
চিকিৎসকরা শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করছেন জানিয়ে আইএসপিআর জানিয়েছে, প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে সে অনুযায়ী শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শিশুটির সুস্থতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী— উল্লেখ করা হয়েছে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে।

রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ৯টি সাধারণ বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা চলছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র। এছাড়া মাদ্রাসা বোর্ডে আলিম এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএমটি) পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব
৯ ঘণ্টা আগে
রুলে জানতে চাওয়া হয়েছে, বিকাশ, রকেট ও নগদের আরোপিত স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি, অসাংবিধানিক এবং বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২-এর পরিপন্থি ঘোষণা করা হবে না।
১৯ ঘণ্টা আগে
২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।
২০ ঘণ্টা আগে