প্রতিবেদক, রাজনীতি ডটকম

ওষুধ কোম্পানিগুলো দফায় দফায় দাম বাড়ালেও খুচরা ওষুধ বিক্রেতাদের কমিশন বাড়ানো হয়নি বলে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি অভিযোগ করেছে।
সমিতির নেতারা বলছেন, এর ফলে তারা টিকে থাকা নিয়েই সংকটে পড়েছেন। এ অবস্থায় খুচরা ওষুধ বিক্রেতাদের কমিশন বাড়িয়ে ২৫ শতাংশ করার দাবি জানিয়েছেন তারা। ১৫ দিনের মধ্যে এ দাবি না মানলে সারা দেশে ওষুধের দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি এসব অভিযোগ ও দাবি তুলে ধরেছে।
সমিতির সভাপতি মাসুম হোসেন চৌধুরী বলেন, ওষুধের দোকানদারদের জন্য এখনকার যে কমিশন আছে, তা পুনর্নির্ধারণ করে ন্যূনতম ২৫ শতাংশে উন্নীত করতে হবে। আমাদের এ যৌক্তিক দাবি আগামী ১৫ দিনের মধ্যে মেনে না নিলে সারা দেশে সব কেমিস্ট দোকান বন্ধ রেখে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।
সমিতির নেতারা বলেন, প্রেসক্রিপশন ওষুধ, লাইফ সেভিং ড্রাগ ও ইনজেকশনসহ গুরুত্বপূর্ণ ওষুধে ব্যবসায়ীরা খুবই কম কমিশন পান। অন্যদিকে বিদ্যুৎ, গ্যাস, ভাড়া, কর ও শ্রমিক মজুরিসহ অন্যান্য খরচ দিন দিন বাড়ছে। ফলে খুচরা ওষুধ ব্যবসায়ীরা অস্তিত্ব সংকটে পড়েছেন।
তারা আরও বলেন, কোম্পানিগুলো উৎপাদন খরচের অজুহাতে একাধিকবার ওষুধের দাম বাড়িয়েছে। কিন্তু সেই বাড়তি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানো হয়নি। উলটো এই কমিশন ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। অথচ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে খুচরা বিক্রেতাদের ৩০ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়া হয়।
ওষুধ ব্যবসায়ীরা দাবি করেন, কমিশন পুনর্নির্ধারণ করে অন্তত ২৫ শতাংশ পর্যন্ত না বাড়ালে সারা দেশে ওষুধ দোকান বন্ধ রেখে আন্দোলনে নামবেন তারা।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। টানা তিন দিন শুনানি শুনানি শেষে রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করা হয়।
২ ঘণ্টা আগে
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে, যেখানে এক পরিবারের দুজনের মৃত্যু হয়। পরে ভোর চারটার দিকে আরেকটি পাহাড়ধসের ঘটনায় মাটিচাপা পড়ে একই পরিবারের আরও তিনজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবং ক্যাম্পাসের বিদ্যমান জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় পূর্বের স্থগিতাদেশ বৃহস্পতিবারও (৯ জুলাই) বলবৎ থাকবে। এর আগে একই কারণে গত বুধবারও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।
৪ ঘণ্টা আগে
এমন পরিস্থিতিতে পাহাড় ধসের জন্য কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও সদর উপজেলা; চট্টগ্রামের সিটি কর্পোরেশনের ৭, ৮, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড এবং বাঁশখালী উপজেলা; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও সদর উপজেলাসহ রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে