বিশ্ব হার্ট দিবসে ইউনাইটেড হাসপাতালে স্বাস্থ‍্য সচেতনতা কর্মসূচি

ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনাইটেড হাসপাতাল লিমিটেড দিনব্যাপী স্বাস্থ্যসচেতনতা কর্মসূচির আয়োজন করে।

দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয় সকাল সাড়ে ৬টায় হাসপাতাল থেকে শুরু হওয়া আড়াই কিলোমিটার ওয়াকাথন এর মাধ্যমে। বিশ্ব হার্ট দিবস পালনের গুরুত্ব তুলে ধরে ওয়াকাথন এর শুভ সূচনা করেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিফ কনসালটেন্ট ডা. এএনএম মোমেনুজ্জামান। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, গুলশান, বারিধারা ও নিকেতন সোসাইটির বিপুল সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেন।

ওয়াকাথন শেষে হাসপাতালের লবি এলাকায় উদ্বোধন করা হয় হেলথ বুথ, যেখানে আগতদের জন্য বিনামূল্যে রক্তচাপ ও রক্তের শর্করা পরিমাপ, বিশেষজ্ঞ চিকিৎসক ও ডায়েট পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় ডা. এএনএম মোমেনুজ্জামান, ডা. কায়ছার নসরুল্লাহ খান, ডা. রেয়ান আনিস এবং ডা. এ এম শফিক অংশগ্রহণকারীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা প্রদান করেন এবং হার্টের সমস্যার নানা প্রশ্নের উত্তর দেন।

কর্মসূচির বিশেষ এক আয়োজন ছিল পেশেন্ট ফোরাম, যেখানে ইউনাইটেড হাসপাতালের সেবা গ্রহণ করা রোগী ও তাঁদের স্বজনরা উপস্থিত থেকে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রশ্ন করার সুযোগ পান। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে সেসব প্রশ্নের উত্তর দেন, যা রোগীদের আস্থা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে।

ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মালিক তালহা ইসমাইল বারী বলেন, আমাদের লক্ষ্য কেবল চিকিৎসা প্রদান নয়, বরং জনগণকে স্বাস্থ্যসচেতন করে তোলা। আমরা সুস্থ জীবনের বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাই।

পরিশেষে হাসপাতালের কমিউনিকেশন ও বিজনেস ডেভেলপমেন্ট এর জেনারেল ম্যানেজার ডা. ফজলে রাব্বী খান বিশ্ব হৃদরোগ দিবসে মানুষকে হৃদরোগের গুরুত্ব বুঝতে এবং সচেতনতা তৈরির জন্য নানা আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা যেন হার্টের সতর্কতামূলক লক্ষণগুলি উপেক্ষা না করি, স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখি, নিয়মিত চেক-আপ করি এবং সময়মত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সহায়তা নেই।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

৪ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

৫ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

৫ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামির ফাঁসির রায়, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

৮ ঘণ্টা আগে