জাবির নতুন প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম

জবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম রাশিদুল আলম৷ এ ছাড়া সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন নতুন ৩ মুখ৷ নিয়োগপ্রাপ্তরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শামীমা নাসরিন জলি, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আল-আমিন খান৷

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়৷ অফিস আদেশের পর দায়িত্ব গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক রাশিদুল আলম।

প্রক্টর নিয়োগ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, গত ৭ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ব্যক্তিগত কারণে ঐ দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমকে যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

সহকারী প্রক্টর পদে নিয়োগ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, যোগদানের তারিখ থেকে আগামী ২ বছরের জন্য সহকারী প্রক্টর পদে নিয়োগ প্রাপ্তগণ এ দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন৷

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নব নিযুক্ত প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। চেষ্টা থাকবে নিয়মের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠনের। এতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সব স্টেক হোল্ডারের সহযোগিতা কামনা করছি৷

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৫ ঘণ্টা আগে

রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

৬ ঘণ্টা আগে

তনু হত্যা: জামিনে মুক্তির পর ফের গ্রেপ্তার হাফিজুর

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

৬ ঘণ্টা আগে

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৬ বছরে প্রায় ৩০ হাজার হতাহত

দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

৭ ঘণ্টা আগে