প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে ঢাবি অধ্যাপক

ঢাবি প্রতিনিধি
অধ্যাপক ড. মো. আহসান হাবীব। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস অব নিউক্লিয়ার ওয়ারের ২১ সদস্যের প্যানেলে বিশেষজ্ঞ পরিবেশ রসায়নবিদ হিসেবে মনোনীত হয়েছেন।

পারমাণবিক যুদ্ধ ও পারমাণবিক দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং এর প্রতিক্রিয়ার বাস্তব চিত্র অনুধাবনে জাতিসংঘের দিকনির্দেশনা অনুযায়ী নিউইয়র্কভিত্তিক এই গবেষণা প্যানেল কাজ করবে। ঢাকা বিশ্বদ্যিালয়ের জনসংযোগ বিভাগ মঙ্গলবার (২২ জুলাই) রাতে তার এ মনোনয়নের তথ্য জানিয়েছে।

পারমাণবিক যুদ্ধ ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দুর্ঘটনায় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর সৃষ্ট সম্ভাব্য বিরূপ প্রভাব বিশ্লেষণ ও তার প্রতিকারমূলক ব্যবস্থা উদ্ভাবনে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশি পরিবেশ রসায়নবিদ হিসেবে অধ্যাপক ড. মো. আহসান হাবীব কাজ করবেন।

অধ্যাপক আহসান ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। এর আগে একই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষে তিনি জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

টোকিও বিশ্ববিদ্যালয়, ইকোহামা বিশ্ববিদ্যালয়সহ জাপানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং চীনের চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষণা ফেলো হিসেবে কাজ করছেন অধ্যাপক আহসান। এ ছাড়া তিনি চীন ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করছেন।

অধ্যাপক আহসান ২০২৪ সাল থেকে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তির জন্য গঠিত প্যানেল ‘দ্য ট্রিটি অন দ্য প্রহিবিশন অব নিউক্লিয়ার উইপনসে’র বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করছেন।

মৌলিক রসায়ন, পরিবেশ রসায়ন, জৈব দূষণ, জীবজগতের উপর ভারী ধাতুর প্রভাব, ধূলিকণাসহ বিভিন্ন বিষয়ে গবেষণা করেন ড. আহসান। তার ৮১টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

১৪ ঘণ্টা আগে

এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আজ সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা এই পাঁচ জেলায় দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দেশের অন্যান্য জেলায় প্রয়োজন হলে তাৎক্ষণিক মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

৬ জেলা-মহানগরে ম্যাজিস্ট্রেসিসহ ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের ছয় জেলা-মহানগরে মোতায়েন করা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার চেয়ে বড় পদের কর্মকর্তারা এই ক্ষমতা পাবেন। এ ছাড়া কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতার প্রয়োগ

১৭ ঘণ্টা আগে

ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলা-মহানগরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকায় এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কারণ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় দেশের ছয় জায়গায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।’

১৭ ঘণ্টা আগে