প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। রাজধানী ঢাকার তুরাগের দিয়াবাড়ী দক্ষিণ এলাকায় হবে এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
সোমবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টি স্থাপনের অনুমতি দিয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে চিঠি দিয়েছে।
মো. আশরাফুল হাসান গ্রামীণ ট্রাস্টেরও চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই গ্রামীণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা।
১৯৮৯ সালে অলাভজনক ও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন অধ্যাপক ইউনূস। সামাজিক ব্যবসাকে ব্যবহার করে দারিদ্র্য বিমোচনের চেষ্টা করে আসছে এ ট্রাস্ট।
গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমোদন দিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে চিঠি দিয়েছে, তাতে ২২টি শর্তের উল্লেখ রয়েছে। তাতে বলা হয়েছে, প্রাথমিকভাবে সাত বছরের জন্য অনুমোদন পাচ্ছে এই বিশ্ববিদ্যালয়। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর সব বিধান ও শর্ত মেনে চলতে হবে।
শর্তে আরও বলা হয়েছে, কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে এই বিশ্ববিদ্যালয়ের। ন্যূনতম তিনটি অনুষদ এবং এগুলোর অধীনে কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে।
দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৫টি। গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন পাওয়ায় সেই সংখ্যা এখন ১১৬।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।
১৪ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।
১৪ ঘণ্টা আগে
দেশের চা শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসন এবং খাতটির টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৫ ঘণ্টা আগে
রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি।
১৬ ঘণ্টা আগে