বিজ্ঞপ্তি

সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশন (উরি) ২০২৫ এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫৭তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। ২০২৪ সালে একই র্যাঙ্কিংয়ে উত্তরা ইউনিভার্সিটির অবস্থান ছিলো ২৭৬তম। ১৯ ধাপ এগিয়ে চলতি বছর বিশ্ববিদ্যালয়টি অর্জন করেছে ২৫৭তম স্থান। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের বাস্তবভিত্তিক প্রভাব, প্রগতিশীল শিক্ষাব্যবস্থা ও রূপান্তরমূলক উদ্ভাবনের প্রতি অঙ্গীকারের উজ্জ্বল প্রতিফলন বলে মন্তব্য করেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
ডটজও র্যাঙ্কিং এমন একটি আন্তর্জাতিক মানদণ্ড, যা সৃজনশীলতা, উদ্ভাবন ও সামাজিক অবদানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে যা প্রচলিত একাডেমিক সূচকের বাইরে। সামগ্রিকভাবে গ্লোবাল র্যাঙ্কিং ছাড়াও, উত্তরা ইউনিভার্সিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ ৩টি বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে। অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিভাগে বিশ্বে প্রথম, বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড ও সুনাম বিভাগে নবম এবং এসডিজি-ভিত্তিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বে দশম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি।
এ অসামান্য অর্জনের জন্য উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ও ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রফেসর ইয়াসমীন আরা লেখা বলেন, “এই গ্লোবাল স্বীকৃতি শুধু উত্তরা ইউনিভার্সিটির গর্ব নয়, উচ্চশিক্ষার উদ্ভাবনী নির্দশন, এটি বাংলাদেশেরও গর্ব। শিক্ষক ও শিক্ষার্থী সকলে মিলে আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরো শক্তিশালী করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ স্বীকৃতিগুলো উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক অবস্থানকে আরো সুদৃঢ় করে এবং একটি আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর শিক্ষাপরিবেশ গঠনে এর ধারাবাহিক ভূমিকা পালন করবে।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৭ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
৯ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১০ ঘণ্টা আগে