বাংলা-ইতিহাসসহ কোনো বিষয়ে অনার্স কোর্স বন্ধের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জুন ২০২৬, ১৬: ০৫

বাংলা, দর্শন, ইতিহাসসহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স বাতিলের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো বিষয়ে অনার্স কোর্স বন্ধ করা বা অনার্স শিক্ষা সীমিত করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, “আমার জানামতে এ ধরনের কোনো আলোচনা হয়নি। বাংলা আমাদের মাতৃভাষা, এটিকে কি বাদ দেওয়া যেতে পারে?”

একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাংলা, দর্শন, ইতিহাসসহ ছয়টি বিষয়ে অনার্স কোর্স বাতিলের দাবি করা হয়। তবে এ বিষয়ে মন্ত্রী স্পষ্টভাবে বলেন, এমন কোনো সিদ্ধান্ত সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের বিবেচনায় নেই।

তিনি বলেন, “আমরা কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন বিষয় চালুর বিষয়ে নিয়মিত আলোচনা হয়। কিন্তু বাংলা, দর্শন বা ইতিহাসের মতো বিষয় বাদ দেওয়ার কোনো আলোচনা কোথাও হয়নি।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সময়ের চাহিদা অনুযায়ী নতুন কোর্স ও বিষয় সংযোজন করা হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে মানবিক বা ঐতিহ্যবাহী বিষয়গুলো বাদ দেওয়া হবে।

তিনি বলেন, “শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নতুন বিষয় চালু হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। কিন্তু বাংলাকে বাদ দিয়ে বা ইতিহাসকে বাদ দিয়ে কোনো পরিকল্পনা নেই।”

এদিকে একই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোনো অনার্স কোর্স বন্ধ করার বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত হয়নি। এ ধরনের খবর বিভ্রান্তিকর বলেও উল্লেখ করা হয়েছে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তেজগাঁও কলেজের মসজিদে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা

২০ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় অনুমোদনের ১৮ দিন পর নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

১ দিন আগে

ওষুধ নিয়ে এআইভিত্তিক গবেষণা বাড়াতে ‘গোপন’ ল্যাব অ্যানথ্রপিকের

এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।

২ দিন আগে

ককটেল বিস্ফোরণের পর এবার রাজধানীতে বাসে আগুন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

২ দিন আগে
Advertisement