প্রতিবেদক, রাজনীতি ডটকম

চার দাবি পূরণের জন্য সরকারকে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। এই সময়ে তারা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করবেন। বলেছেন, এর মধ্যে দাবি পূরণ না হলে তারা আমরণ অনশন করবেন।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মুজাহিদুল ইসলাম রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
মুজাহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আজও আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে। তারা আমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে তিন দিন সময় চেয়েছে। কিন্তু বাকি তিন দাবির বিষয়ে তারা কিছুই বলেনি। সেগুলো পূরণের জন্য নির্দিষ্ট কোনো সময় দেয়নি।
এর পরিপ্রেক্ষিতে নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে জানিয়ে মুজাহিদুল বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের অবস্থান কর্মসূচি থেকে সরে যাব না। আমরা রাতে শহিদ মিনারে অবস্থান করব। আগামীকাল (সোমবার) দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করব। যদি এই সময়ের মধ্যে দাবি পূরণ না হয়, তাহলে আমরা আমরণ অনশনে যাব।
এর আগে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটস শিক্ষার্থীরা রোববার বিকেলে শাহবাগ থেকে লং মার্চ কর্মসূচি শুরু করলে শিক্ষা ভবনের সামনে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ তাদের।
মুজাহিদুল বলেন, আমাদের একটি টিম যখন স্বাস্থ্য উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে মন্ত্রণালয়ে বৈঠকে গিয়েছিল, তখন আমাদের শিক্ষার্থীরা প্রেস ক্লাবে অবস্থানের উদ্দেশ্যে শাহবাগ থেকে যাত্রা শুরু করে। পথে শিক্ষা ভবনের সামনে আমাদের শিক্ষার্থীদের ওপর পুলিশ অতর্কিত হামলা চালায়। ওই হামলায় আমাদের ১২০ জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৬০ জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে অনেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
হামলাকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে এই ম্যাটস শিক্ষার্থী বলেন, যেসব পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে, তারাই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালিয়েছিল। আমরা এই হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।
এর আগে চার দাবি আদায়ে সকাল ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন ম্যাটস শিক্ষার্থীরা। ওই সময় দাবি পূরণ সরকাকে এক ঘণ্টার আলটিমেটাম দিলেও কোনো লাভ হয়নি। পরে বিকেল সোয়া ৪টার দিকে তারা হবাগ মোড় থেকে লং মার্চ শুরু করেন। সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।
৪ ঘণ্টা আগে
সংবাদ ব্রিফিংয়ে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ বিভিন্ন নেতৃব
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন মনে করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ কতটা মানিয়ে নিচ্ছে, তা পরখ করে দেখবেন এই দূত। এছাড়া সার্জিও গোর একই সাথে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হওয়ায়, ভারতের দিক থেকে বাংলাদেশের রাজনীতি ও ভূ-রাজনীতি কীভাবে দেখা
৪ ঘণ্টা আগে
খসড়ায় গুমের ঘটনার তদন্ত পুলিশের কাছে ন্যস্ত করার কথা বলা হয়েছে। তবে পুলিশ অভিযোগ না নিলে ভুক্তভোগীর পক্ষে যে কেউ ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে নালিশি মামলা করতে পারবেন। অন্তর্বর্তী সরকারের আমলে এ-সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, তাতে এ ধরনের ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় মানবাধিক
১২ ঘণ্টা আগে