প্রতিবেদক, রাজনীতি ডটকম

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। এবার সর্বমোট ৭৫ হাজার ১৭ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫১ হাজার ৮১১ জন ভর্তিচ্ছু। উপস্থিতির হার ছিল ৬৯ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ ৩০ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নেননি।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১১টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সর্বমোট আসন রয়েছে ৩ হাজার ৭১৮টি। ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ৩০ অক্টোবর। সশরীরে ভর্তি প্রক্রিয়া চলবে ৯-১২ ডিসেম্বর পর্যন্ত।
সিভাসুর উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। সুন্দর ও সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরীক্ষা কার্যক্রম সু্ষ্ঠুভাবে সম্পাদনে সহযোগিতার জন্য উপাচার্য পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ-আল-নাহিদ, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-১১১৬), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৪৩৫), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৬৯৮), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৪৪৮), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-২৭০), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৪৩১), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-১৫০), হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৯০) ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৮০)।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কয়েক দফায় পালটাপালটি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।
২০ ঘণ্টা আগে
এদিকে, হলে ঢুকতে না পেরে বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম বলেন, মঙ্গলবারের সংঘর্ষের সময় তিনি হল ছেড়ে বেরিয়ে যান।
১ দিন আগে
শহিদ মিনারের সমাবেশে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘এ সরকারের কোনোভাবেই আর এক মিনিট ক্ষমতায় থাকার অধিকার নেই। শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না; বরং খুন, লুটপাট, দুর্নীতি এদেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগও করতে হবে, বিচা
১ দিন আগে
বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা দ্রুত মঞ্চের সামনে অবস্থান নেন।
১ দিন আগে