ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বসন্তকালীন সেমিস্টারের নবীন-বরণ অনুষ্ঠিত

ডেস্ক, রাজনীতি ডটকম
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান

২০২৫ সালের বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে দেশের অন্যতম প্রধান বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠান হয়। এই সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগ প্রায় এক হাজার ৮৫০ জন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে।

নবীনবরণ অনুষ্ঠানের প্রথম ভাগে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

East West University Freshers Reception 13-02-2025 (2)

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ডিন নবীনদের উদ্দেশে নিজ নিজ অনুষদের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে একজন শিক্ষার্থীও তার অনুভূতি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে কঠোর অধ্যবসায়ের পাশাপাশি বিভিন্ন ক্লাব, গবেষণাগার ও লাইব্রেরিতে সক্রিয় হয়ে একজন দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে গড়ে তোলার প্রস্তুতি নিতে পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপউপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। পরে বিভাগভিত্তিক অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, শিক্ষা কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মারধরকে ‘প্রতিরোধ’ দাবি রাকসু নেতাদের, সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থার হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে ‘হামলা’ নয়, ‘প্রতিরোধ’ বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও জিএস সালাউদ্দিন আম্মার। একই সঙ্গে নিজেদের ‘ভুক্তভোগী’ দাবি করেছেন তারা।

১১ ঘণ্টা আগে

ফোনালাপে গ্যাস সংকটে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

১৩ ঘণ্টা আগে

সংসদ ভবনে গণপূর্ত কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

১৩ ঘণ্টা আগে

বাংলাদেশের কাছে টনপ্রতি ১০ ডলার কমে ইউরিয়া সার বিক্রির আগ্রহ রাশিয়ার

বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।

১৪ ঘণ্টা আগে