ড. আবু ইউসুফ আব্দুল্লাহ আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর

ডেস্ক, রাজনীতি ডটকম
ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সম্প্রতি তাকে নিয়োগ প্রদান করেন।

ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বাংলাদেশের একজন শিক্ষাবিদ ও একজন সফল উদ্যোক্তা। দেশের ব্যবসা, শিল্প ও শিক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান সহ হাজার হাজার কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তিনি নিজেকে অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

দক্ষিন এশিয়ার এক অনবদ্য শিক্ষা প্রতিষ্ঠান আই.বি.এ। ১৯৬৬ সাল থেকেই আইবিএ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে প্রশংসিত। অর্থনীতিতে অসামান্য ভুমিকা এবং আগামীর নেতৃত্ব বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এই ইনস্টিটিউট। দেশের একক প্রতিষ্ঠান হিসেবে সার্বিক ব্যবসা, আর্থ-সামাজিক উন্নয়ন, ব্যাংকিং, মাল্টিন্যাশনাল কর্পোরেশন এবং স্থানীয় ব্যবসার অসাধারণ অগ্রগতিতে আইবিএ গ্র্যাজুয়েটবৃন্দ অপরিসীম অবদান রাখছেন।

ড. ইউসুফ আব্দুল্লাহ গত ৩১ বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক বাজার অর্থনীতির একজন খ্যাতিমান শিক্ষক। বিশ্বে মার্কেটিং শিক্ষার জনক প্রফেসর ফিলিপ কটলার এর সাথে গত চারবছর ধরে নিয়মিত কাজ করে আসছেন। সেই ধারাবাহিকতায় কটলার ইমপেক্ট এর গ্লোবাল এডভাইজার হিসেবে নিযুক্ত হন।

ড. আব্দুল্লাহ বাংলাদেশে মডার্ন মার্কেটিং এর জগতে এক অনন্য বিপ্লব ঘটান,এবং তিনি প্রফেসর ফিলিপ কটলার এর সাথে সহ-লেখক হিসেবে “এসেনশিয়ালস অফ মডার্ন মার্কেটিং” লিখেন; যা একই সাথে ২৩টি দেশে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তার এ সকল কৃতিত্বের জন্য তিনি প্রফেসর ফিলিপ কটলার কর্তৃক “কটলার ডিস্টিঙ্গুইসড প্রফেসর অফ মার্কেটিং” উপাধি অর্জন করেন।

২০২৩ সালে শিক্ষা, বানিজ্য ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসুচক ডি.লিট. ডিগ্রি প্রদান করেন।

একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি তাত্ত্বিক এবং প্রায়োগিক শিক্ষার সুফল এবং শিক্ষার্থীদের বাস্তবতা ভিত্তিক শিক্ষাদানের একজন আলোচিত প্রবক্তা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১৪ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১৫ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১৬ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

১৬ ঘণ্টা আগে