প্রতিবেদক, রাজনীতি ডটকম

গুচ্ছ পদ্ধতিতে দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নিতে দুই লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এই আবেদনের সময়সীমা দুই দিন বাড়িয়েছে কর্তৃপক্ষ।
গত ৫ মার্চ দুপুর ১২টা থেকে ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির আবেদন শুরু হয়। আবেদনের সময় নির্ধারণ করা ছিল শনিবার (১৫ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা ১৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর ১৮ মার্চ দুপুর পর্যন্ত টাকা জমা দিতে পারবেন।
গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ বলেন, শনিবার বিকেল পর্যন্ত দুই লাখ ৮ হাজারের কিছু বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। শিক্ষার্থীদের জন্য আমরা আরও দুদিন সময় বাড়িয়ে দিয়েছি আবেদনের জন্য।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন ফি ১৫০০ টাকা। স্থাপত্য বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষার জন্য দিতে হবে অতিরিক্ত ৫০০ টাকা। www.gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে ভর্তির আবেদনের বিস্তারিত তথ্য।
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) ২৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করে আসছিল। তবে এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ও গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলাদা পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এ বছর ১৯ বিশ্ববিদ্যালয়ে এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে।

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ
৬ ঘণ্টা আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।
৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে