প্রতিবেদক, রাজনীতি ডটকম

আদালতের আদেশে বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা টানা অষ্টম দিনের মতো রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন। শাহবাগে তাদের ছত্রভঙ্গ করতে দ্বিতীয় দিনের মতো পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে। পরে সেখান থেকে আন্দোলনরত ১৪ জনকে পুলিশ আটক করে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে লঠিচার্জ ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে তারা বিকেলে ফের সড়কে অবস্থান নিতে গেলে পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়।

গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারেও সকালে শাহবাগে অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত হয়েও আদালতের আদেশে নিয়োগবঞ্চিত চাকরিপ্রার্থীরা। পুলিশ বলছে, দুপুরের দিকে তারা সড়ক অবরোধ করলে সড়ক থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। সড়ক না ছাড়লে শেষ পর্যন্ত গতকালের মতো পুলিশ জলকামান ব্যবহার করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, দুপুর ১টা থেকে ঘণ্টাদুয়েকের জন্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তারা রাস্তা আটকে রেখেছিলেন কোনোভাবেই রাস্তা ছাড়ছিলেন না। বাধ্য হয়ে জলকামান ব্যবহার করতে হয়েছে।
দুপুরে সুপারিশপ্রাপ্ত এসব বিক্ষোভকারীকে সরিয়ে দিলেও তারা ফের বিকেলে শাহবাগে অবস্থান নেন। এ সময় পুলিশ ১৪ জনকে আটক করে নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, আমরা চেষ্টা করছিলাম রাস্তা ফাঁকা করার জন্য। তাই কয়েকজনকে নিয়ে এসেছি। সাতজন পুরুষ ও সাতজন নারী আন্দোলনকারীকে নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।
এর আগে সোমবারও প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থা নিলে পুলিশ তাদের ওপর কয়েক দফায় লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে ‘হামলা’ নয়, ‘প্রতিরোধ’ বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও জিএস সালাউদ্দিন আম্মার। একই সঙ্গে নিজেদের ‘ভুক্তভোগী’ দাবি করেছেন তারা।
১১ ঘণ্টা আগে
আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’
১৩ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।
১৪ ঘণ্টা আগে