ডেস্ক, রাজনীতি ডটকম

সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে আগ্রহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ২০ নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট। ‘অ্যাজাইল উইমেন মিডিয়া লিডার্স অব টুমরো’ শীর্ষক কর্মশালয় তাদের নেতৃত্ব, গণমাধ্যম নীতি, পেশাগত দৃঢ়তা ও পেশাগত উন্নয়নের বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেন প্রশিক্ষকরা।
অ্যাজাইল প্রোগ্রাম, বাংলাদেশ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত রোববার (২৬ অক্টোবর) থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুরের বিসিডিএমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উদ্যোগের সহায়তায় ছিল কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটর্স নেটওয়ার্ক (সিজেইএন), সহঅর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন।
শিক্ষার্থীরা অংশগ্রহণমূলক এ আলোচনার মাধ্যমে শিখেছেন কীভাবে একজন শিক্ষানবিশ সাংবাদিক ধাপে ধাপে নিউজরুম লিডারও হতে পারেন। কর্মশালায় নেতৃত্ব ও ব্যবস্থাপনার পার্থক্য, ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জ, ব্যর্থতা ও সাফল্যের গল্পগুলোও আলোচনা করা হয়।
সেশনগুলোতে আত্মবিশ্বাস বাড়ানো, পেশাদার নেটওয়ার্ক তৈরি, মেন্টরশিপ ও নিউজরুমে দক্ষভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া নিউজরুম নিরাপত্তা, হয়রানি মোকাবিলা, আবেগ নিয়ন্ত্রণ ও হুমকির বিষয়গুলো নিয়ে বাস্তবমুখী আলোচনা করা হয়।
বিভিন্ন সেশনে বাংলাদেশের গণমাধ্যমে নারীদের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উঠে আসে। শিক্ষার্থীরা জানান, তারা জিআইজেএন বাংলা ও আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টিকোণ থেকে মূল্যবান ক্যারিয়ার পরামর্শ পেয়েছেন।
কর্মশালায় মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন এবং অব্যাহত সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়, যা সাংবাদিকতার ভবিষ্যত গঠনে সহায়ক হবে।
দেশি-বিদেশি গণমাধ্যম কর্মী ও মেন্টররা কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন। তাদের মধ্যে ছিলেন সুইডিশ সাংবাদিক ও ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক সার্সটি ফোর্সবার্গ, ঢাকায় এএফপির ব্যুরো প্রধান শেখ সাবিহা আলম, যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) বাংলা এডিটর এস কে তানভীর মাহমুদ, রেস্ট অব ওয়ার্ল্ডের ফেলো জেসমিন পাপড়ি ও নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার মরিয়ম আজিজ মৌরিন।

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে