প্রতিবেদক, রাজনীতি ডটকম

এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮ জন সহকারী শিক্ষক ও প্রভাষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে এমপিওভুক্ত স্কুল-কলেজে ২৯ হাজার ৫৭১টি, মাদরাসায় ৩৬ হাজার ৮০৪টি ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ ৮৩৩টি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত ‘সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ শীর্ষক এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এনসিআরটিএতে নিবন্ধিত প্রার্থীরা আগামী শনিবার (১০ জানুয়ারি) থেকে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রার্থীরা www.ntrca.gov.bd ও টেলিটকের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এ দুই ওয়েবসাইটে শূন্যপদের তালিকা ও নিয়োগের শর্তাবলি পাওয়া যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদনের পর ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
এনটিআরসিএ জানিয়েছে, একেকজন আবেদনকারী প্রতিটি আবেদনের বিপরীতে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের পদ পছন্দ দিতে পারবেন। যদি পছন্দের বাইরের প্রতিষ্ঠানে কেউ নিয়োগ পেতে ইচ্ছুক থাকেন, তাহলে সে সুযোগও দেওয়া হবে। ২০২৫ সালের ৪ জুন বৈধ নিবন্ধন সনদধারী যেসব প্রার্থীর বয়স ৩৫ বছরের কম, তারা এ নিয়োগের আবেদন করতে পারবেন।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এরই মধ্যে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা সমপদে আবেদনের যোগ্য হবেন না। অন্যদিকে নিয়োগের আবেদন ফরম পূরণের সময়ই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হবে বলে জানিয়েছে এনটিআরসিএ।

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে