প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্য নিরসনসহ জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার থেকে ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) এই কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষকরা।
এদিকে গত কয়েকদিনের মতো আজও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ এর ব্যানারে এই কর্মসূচি চলছে। একই সঙ্গে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতিও পালন করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিশ্বাস করে আর প্রতারিত হতে চান না। আজ দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির খবর আমার কাছে এসেছে।
আন্দোলনরত শিক্ষকরা সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও সর্বজনীন (প্রতিষ্ঠান প্রধান থেকে কর্মচারী পর্যন্ত) বদলির দাবি জানান।
তারা বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসিক এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান এবং ২৫ শতাংশ হিসেবে একজন এন্ট্রি লেভেলের শিক্ষক ৩ হাজার ১২৫ টাকা উৎসব ভাতা পান, যা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কোনোভাবেই একজন শিক্ষকের পক্ষে ঈদ উৎসব উদযাপন করা সম্ভব নয়।
আন্দোলনকারী শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী দাবি করেছেন, শিক্ষা উপদেষ্টা ভাতাগুলো পরিবর্তনের মৌখিক আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়া না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল সোমবার ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি পালন করা হবে।
সারা দেশে জাতীয়করণ প্রত্যাশী ৩১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী রয়েছেন বলে জানিয়েছেন এই শিক্ষক নেতা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন আবুল বাশার, আব্দুল হাই সিদ্দিকী, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, ফররুখ শেরাহ্, মো. কাইয়ুম, আফরোজা শ্রাবণ, হারুন অর রশীদ, আব্দুর রহমান, ইসমাইল হোসেন, আবু সায়েম মোল্লা প্রমুখ।

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ
৯ ঘণ্টা আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।
৯ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
১০ ঘণ্টা আগে
আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১০ ঘণ্টা আগে