প্রতিবেদক, রাজনীতি ডটকম

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার একাদশ শ্রেণিতে ভর্তির পালা। শিগগিরই একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। তবে এবার ভর্তিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ কোটা যুক্ত হতে পারে বলে জানা গেছে।
প্রতিবছর ভর্তির আগে নীতিমালা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই নীতিমালা অনুযায়ী ভর্তি আবেদন, শিক্ষার্থী বাছাই, চূড়ান্ত ভর্তি, ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করে সব কার্যক্রম সম্পন্ন করা হয়।
ইতিমধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির একটি খসড়া নীতিমালা তৈরি হয়েছে। এতে যুক্ত হতে পারে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ কোটা।
যেখানে গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা, আহত বা তার পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেতে পারেন। তবে তাদের নির্দিষ্ট শতাংশ সুবিধা দেওয়া হবে নাকি পূর্ণ আসনে ভর্তির পর তাদের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে সেবিষয়ে এখনো আলোচনা চলছে।
আজ রবিবার নীতিমালা চূড়ান্ত করা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে চূড়ান্ত হতে পারে একাদশ ভর্তির নীতিমালা।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নীতিমালা থেকে এবার ‘বীর মুক্তিযোদ্ধা কোটা’ বাতিল হতে পারে। সংশ্লিষ্টরা মনে করেন, স্বাধীনতাযুদ্ধের প্রায় ৫৫ বছর পরে এসে মুক্তিযোদ্ধার সন্তানেরা একাদশে ভর্তির পর্যায়ে নেই। তাই একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ‘বীর মুক্তিযোদ্ধা কোটা’ রাখার যৌক্তিকতা দেখছেন না তারা।
আন্ত শিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘২০২৫ সালের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় বেশ কিছু বড় ধরনের পরিবর্তন আসছে। কোটাব্যবস্থা, মেধাক্রম অনুযায়ী অগ্রাধিকার, মাইগ্রেশন প্রক্রিয়া এবং বেসরকারি কলেজগুলোর সংকট বিবেচনায় খসড়া তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পেয়েছে জিপিএ ৫।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
১০ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১২ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১৩ ঘণ্টা আগে