ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক ব্যক্তিকে বুধবার রাতে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শাহ মো. মাসুম সাত সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে হলটির আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে। কমিটির অন্য সদস্যরা হলেন– অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান, অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ, ড. এম এম তৌহিদল ইসলাম ও সহকারী প্রক্টর এ. কে. এম. নূর আলম সিদ্দিকী।
আরেক বিজ্ঞপ্তিতে এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের দুপুর ১২টায় হল অফিসে উপস্থিত হয়ে তদন্ত কমিটিকে সহায়তা করতে অনুরোধ জানানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে আটকের পর গেস্টরুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা। একপর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর পুনরায় মারধর করা হয় বলে জানান শিক্ষার্থীরা। নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটার কাঁঠালতলি ইউনিয়নে।

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
৪ ঘণ্টা আগে
দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
৫ ঘণ্টা আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের কাজ করছেন, সেই সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।
৫ ঘণ্টা আগে
এসময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
৭ ঘণ্টা আগে