ডেস্ক, রাজনীতি ডটকম

মাত্র কয়েক ঘণ্টার মধ্যে একটি সাধারণ ঝড় থেকে ক্যাটাগরি-৫-এর মতো অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হ্যারিকেন অ্যারিন। এই ঝড়ের বাতাসের গতি এখন ঘণ্টায় ২৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। এটি আরও শক্তিশালী হতে পারে।
বর্তমানে হ্যারিকেন অ্যারিন ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। চলতি সপ্তাহের শেষের দিকে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তরের পাশ দিয়ে অতিক্রম করতে পারে। এতে সর্বোচ্চ ৬ ইঞ্চি (১৫ সেমি বা ১৫০ মিলিমিটার) বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এর ব্যাপক প্রভাব পড়বে।
শনিবার (১৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঝড়ের স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার পৌঁছেছে এবং আরও শক্তি সঞ্চয় করার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান বলেন, ঝড়টি রাতারাতি ‘অত্যন্ত শক্তিশালী’ হয়ে ওঠেছে এবং ‘বিস্ফোরকভাবে গভীর ও তীব্র’ আকার নিয়েছে। শুক্রবার পর্যন্ত এটি শুধুমাত্র একটি ট্রপিক্যাল স্টর্ম ছিল।
বিশেষজ্ঞদের সতর্কতা অনুযায়ী, ঝড়টি যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও শক্তিশালী রিপ কারেন্ট তৈরি করবে। মূলত রিপ কারেন্ট হচ্ছে সৈকতের কাছাকাছি সংকীর্ণ ও তীব্র স্রোত, যা সমুদ্রের গভীরে প্রবাহিত হয়।
এ ছাড়া ফ্লোরিডা ও মিড-অ্যাটলান্টিক অঙ্গরাজ্যগুলোতে ঢেউ সবচেয়ে বিপজ্জনক হতে পারে। বারমুডা এবং পুয়ের্তো রিকোর ছয়টি পৌরসভাতেও ভারী বৃষ্টি ও প্রাণঘাতী ঢেউয়ের আশঙ্কা রয়েছে।
ব্রেনান জানান, গত ২৪ ঘণ্টায় বাতাসের গতি অন্তত ৩৪ মাইল বেড়েছে। শনিবার ভোরে ঘণ্টায় ১০০ মাইলের বাতাস থেকে তা বাড়তে বাড়তে ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটারে পৌঁছেছে। ঝড়টি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাহামার পূর্ব দিকে ঘেঁষে উত্তর ক্যারোলিনার আউটার ব্যাংকসের দিকে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড এরই মধ্যে ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপের বন্দর এবং সান হুয়ানসহ পুয়ের্তো রিকোর ছয়টি পৌরসভায় জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।
জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন (এনওএএ) বলছে, এ বছরের আটলান্টিকে স্বাভাবিকের তুলনায় বেশি হ্যারিকেন তৈরির আশঙ্কা রয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে ক্যাটাগরি-৪ ও ৫ মাত্রার শক্তিশালী ঝড়ের সংখ্যা বাড়ছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য প্রায় প্লাস-মাইনাস ৫ বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে। দেশের লাখ লাখ মানুষ চিকিৎসা নিতে বিদেশে যাওয়ায় মূল্যবান বৈদেশিক মুদ্রাও দেশের বাইরে চলে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
১৮ ঘণ্টা আগে
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি
১৯ ঘণ্টা আগে
শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
২০ ঘণ্টা আগে