ডেস্ক, রাজনীতি ডটকম

চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ভারতকে ভরাডুবি থেকে বাঁচিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দিনের শুরুতে বাংলাদেশের পেসারদের দাপটে ভারতের টপ ও মিডল অর্ডার দাঁড়াতেই পারেনি। তবে লোয়ার মিডল অর্ডারে অশ্বিন-জাদেজার দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়িয়েছে তারা। তাই প্রথম দিনের খেলা শেষে এই জুটির প্রশংসা করেছেন সৌরভ গাঙ্গুলি। একই সঙ্গে বাংলাদেশি বোলারদেরও প্রশংসা করেছেন তিনি।
চা বিরতির আগেই ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। তবে দিনের শেষ সেশনে ৩২ ওভারের খেলা হয়েছে। এ সময়ে স্কোরবোর্ডে জমা হয়েছে ১৬৩ রান। উইকেটের পতন হয়নি একটিও। ৩৩৯ রানে দিন শেষ করেছে ভারত।
১১২ বলে ১০২ রানে অপরাজিত আছেন অশ্বিন আর জাদেজা টিকে আছেন ১১৭ বলে ৮৬ রানে। সফরকারী দলের বোলারদের মধ্যে ১৮ ওভার বল করে ৫৮ রান খরচায় চার উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। এ ছাড়া একটি করে উইকেট দখলে নিয়েছেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।
প্রথম দিনের খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সৌরভ লিখেন, 'অশ্বিন ও জাদেজা দুর্দান্ত ইনিংস খেলেছে। শুধু বড় রান করার জন্য নয়, ওদের খেলার ধরন খুবই ভালো ছিলো।'
পাশাপাশি বাংলাদেশের পেসারদের প্রশংসাও করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। তিনি লিখেন, 'বাংলাদেশের এই পেস আক্রমণ খুব ভালো। পাকিস্তানের মাটিতে ওরা যে পাকিস্তানকে হারিয়েছে, এতে অবাক হওয়ার মতো কিছু নেই।'

দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের কাজ করছেন, সেই সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।
৩ ঘণ্টা আগে
এসময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
৬ ঘণ্টা আগে
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে
৭ ঘণ্টা আগে