ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘ ১৭ মাস পর ব্রাজিলের জার্সিতে ফেরার কথা ছিল ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় নেইমারের। তবে তা আর হচ্ছে না। আরও দীর্ঘায়িত হচ্ছে নেইমারের অপেক্ষা। আর্জেন্টিনা ও কলম্বিয়ার বি
ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ দোরিভাল জুনিয়র গতকাল এটি নিশ্চিত করেন। তবে শেষ মুহূর্তে নেইমার দল থেকে ছিটকে গেলেও তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এন্ড্রিক।
জানুয়ারীতে সৌদি ক্লাব আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। এরপরই ফিরে পান পুরোনো ছন্দ। ফলে ১৭ মাস পর আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছায়ের ম্যাচের জন্য দলেও ডাক পান। তবে রণে ভঙ্গ দেয় ইনজুরি। মার্চের শুরুতে বাঁ পায়ের উরুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন নাম্বার টেন।
সবশেষ ২০২৩ সালের অক্টোবরে সেলেসাওদের হয়ে খেলেছিলেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। তবে সম্প্রতি সেই চোট কাটিয়ে ক্লাব ফুটবল দিয়ে মাঠেও ফেরেন।
এদিকে নেইমারের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তরুণ খেলোয়ার এন্ড্রিক। বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। যদিও এমবাপ্পে-ভিনিদের দলে নিয়মিত সুযোগ হয়না এই তরুণের। তবে ব্রাজিল ফুটবলের পরবর্তী অন্যতম তারকা মনে করা হয় ১8 বছর বয়সী এই তরুণকে।
এছাড়াও ফিটনেস জটিলতায় স্কোয়াড থেকে ছিটকে গেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার ও ডিফেন্ডার দানিলো। তাদের পরিবর্তে জায়গা হয়েছে লুকাস পেরি ও অ্যালেক্স সান্দ্রো।

২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।
১৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।
১৯ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।
১৯ ঘণ্টা আগে