তাইজুলের ‘ফাইফারে’ খেলায় ফিরলো বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনংসে মাত্র ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করেছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। কিন্তু পরপর দুই উইকেট ও নিজের ফাইফার অর্জনের মাধ্যমে বাংলাদেশকে খেলায় ফেরান তাইজুল ইসলাম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। তাদের লিড ২৯ রান।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন এইডেন মার্করাম। তাকে ফেরান তাসকিন আহমেদ। ২৭ বলে ২৩ রান করে তারে দেখানো পথে হাঁটেন ক্রিস্টান স্টাবস। এরপর ডেভিডকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন টনি ডে জর্জি। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ডেভিড। ২৫ বলে ১১ রান করে ক্যাচ আউট হন তিনি।

কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন টনি ডে। ২৮তম ওভারে তাইজুলের হাতে বল তুলে দেন শান্ত। এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান এই বাঁহাতি স্পিনার। টনি ডে ৭২ বলে ৩০ রান এবং ৪ বলে শূন্য রান করে ম্যাথু ব্রিটজকে আউট হলে ছন্দ হারায় প্রোটিয়ারা। এরপর রায়ান রিকেলটন ২৭ রান করে আউট হলে নিজের পঞ্চম উইকেট লাভ করেন তাইজুল ইসলাম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

এ নির্বাচনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার কার্যালয়েই মনোনয়নপত্র জমা ও বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। ভোট গ্রহণ হবে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ।

৪ ঘণ্টা আগে

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

৪ ঘণ্টা আগে

অনিয়ম-দুর্নীতির অভিযোগ, বিমানের সব পদোন্নতি স্থগিত

গত ৩ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তারের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পদোন্নতি-সংক্রান্ত গুরুতর অভিযোগ তদন্তে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

৫ ঘণ্টা আগে

কায়রোতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এছাড়া বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশরের বিখ্যাত আল আজাহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল করিম, কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন আকন্দ, ইয়াসমিনা টেক্সটাইলের ব্যবস্থাপক ইব্রাহীম হাসান। এতে সমাপনী বক্তব্য রাখেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুম

৫ ঘণ্টা আগে