নারী ফুটবলারকে ধর্ষণ-হত্যার হুমকি

ডেস্ক, রাজনীতি ডটকম

নারী ফুটবলারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের বুলিং ও কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে হয়। বাংলাদেশের নারী জাতীয় দলে জাপানিজ ফুটবলার নামে পরিচিত মাতসুশিমা সুমাইয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।

মাতসুশিমা সুমাইয়া ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি সুমাইয়া। বাংলাদেশ নারী দলের একজন ফুটবলার। ইংরেজি মাধ্যমে পড়া শিক্ষার্থী হয়েও আমি স্কুল টুর্নামেন্ট দিয়ে ফুটবল শুরু করি এবং ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন্সশিপ জয়ী দলের অংশ ছিলাম। এটা আমার জন্য এক তিক্ত-মধুর যাত্রা। আমি ফুটবল শুরু করি, তরুণ শিক্ষার্থীদের ফুটবলে আগ্রহী করতে, যাদের বাবা-মা শুধু পড়াশুনায় মনোযোগ দিতে বলেন। আমি দেখাতে চেয়েছিলাম চেষ্টা এবং সংকল্প থাকলে যেকোন বাধা পেরোনো যায়। কিন্তু আজ আক্ষেপ নিয়ে বসে আছি- আক্ষেপ আমি আমার পড়াশুনা, আমার পরিবার, ঈদ ত্যাগ করে দেশের জন্য খেলেছি, কিন্তু কেউ আমাদের ত্যাগের প্রশংসা করেনি।’

তিনি পোস্টে জানান, ‘ফুটবল খেলতে আমি আমার বাবা-মায়ের সঙ্গে লড়াই করেছি। বিশ্বাস ছিল, বিপদে দেশ পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউ অ্যাথলেটসদের মানসিক স্বাস্থের কথা ভাবে না। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, তা বিবেচনা করে, আমি ও আমার সতীর্থদের জন্য ইংরেজিতে একটা চিঠি লিখে দেওয়ার মতো সামান্য যোগ্যতা আমার আছে। সেজন্য গত কিছু দিন ধরে, আমি লাগাতার মৃত্যু ও ধর্ষণের হুমকি পাচ্ছি। এমনভাবে এমন সব কথা বলা হয়েছে, তা আমি কল্পনাতেও আনতে পারি না।’

হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে ট্রমাতে আছেন বলে উল্লেখ করেন সুমাইয়া জানান, ‘আমি জানি না এই আঘাত থেকে সেরে উঠতে আমার কত সময় লাগবে। তবে আমি জানি যে নিজের স্বপ্ন পূরণের পেছণে ছোটা কারোরই এই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া উচিত না।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

৮ ঘণ্টা আগে

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

৮ ঘণ্টা আগে

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীব

৮ ঘণ্টা আগে

মিরপুরে দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।

১০ ঘণ্টা আগে