ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে। সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ২০ টেস্ট আর ৪২ বছর পর কোনো অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেছেন, উইকেটের শুরুর আর্দ্রতা কাজে লাগাতে চান। উইকেট দেখে মনে হচ্ছে প্রথম সেশনে পেসাররা সুবিধা পাবে। টস পর্বে রোহিত শর্মাও বলেছেন, তারও প্রথম পছন্দ ছিল ফিল্ডিং।
গত ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসেনি। উইনিং কম্বিনেশন ধরে রেখেই ভারতের বিপক্ষে নামছে টাইগাররা। একাদশে আছে ৩ বিশেষজ্ঞ পেসার। এদিকে ভারতও ৩ বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামছে। পাশাপাশি একাদশে আছে ২ স্পিনার।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
৪ ঘণ্টা আগে
দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
৫ ঘণ্টা আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের কাজ করছেন, সেই সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।
৫ ঘণ্টা আগে
এসময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
৭ ঘণ্টা আগে