নজরকাড়া পারফরম্যান্সে রেকর্ড গড়লেন মেসি

ডেস্ক, রাজনীতি ডটকম

বয়স যেন কোনো বাধাই না লিওনেল মেসির কাছে। এখনও খেলে যাচ্ছেন তারুণ্যের উদ্দীপনা নিয়েই। করছেন নজরকাড়া পারফরম্যান্সও। মেজর লিগ সকারে (এমএলএস) যেমন টানা চতুর্থ ম্যাচে জোড়া গোলের রেকর্ড গড়েছেন তিনি।

নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির নায়কও তিনি। মেজর মেসিই একমাত্র খেলোয়াড় যিনি কিনা টানা ৪ ম্যাচেই পেয়েছেন জোড়া গোলের দেখা।

জোড়া গোল করা শুরু হয় মেসির গেল মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর কলম্বাস এবং ফের মন্টিয়লের বিপক্ষে জোড়া গোলের পর নিউ ল্যান্ডের বিপক্ষেও দুই গোল করে চমকে দেন সবাইকে।

দারুণ এই কীর্তিতে তিনি নাম লিখিয়েছেন ইতিহাসে। কেননা, তিনি ছাড়া কেউই এর আগেই টানা ৪ ম্যাচে জোড়া গোল করতে পারেননি মেজর লিগ সকারে। আর্জেন্টাইন তারকার এমন দাপুটে পারফরম্যান্সে টানা পাঁচ ম্যাচ ধরে অপরাজিত আছে মায়ামিও। জয় চারটিতে, একটি ম্যাচ ড্র।

নিউ ল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই এসেছে গোল দুটি। জিলেট স্টেডিয়ামে ২৭ মিনিটে করা গোলটি আসে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে।

দ্বিতীয় গোলটি করেন বার্সা সতীর্থ সার্জিও বুস্কেটসের লং পাস ধরে দারুণ ফিনিশিংয়ে ৩৮ মিনিটে। ৩৮ বছর বয়সেও এমন ধারাবাহিক পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন মেসি।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘আমি সব সময় বলি, লিও একজন অনন্য ফুটবলার। আমার মতে, ফুটবলের ইতিহাসের সেরা সে-ই। এই বয়সেও যেভাবে সে পারফর্ম করছে, তা যেন কল্পনারও বাইরে। আমরা ভাগ্যবান, লিও আমাদের দলে আছে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এক ‘ইউনিভার্সাল কার্ডে’ সব সেবা একীভূত করবে সরকার: প্রধানমন্ত্রী

সরকারপ্রধান বলেন, সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড— সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরে নিয়ে আসব।

১৩ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১৩ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১৫ ঘণ্টা আগে