ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে ইতালি

ডেস্ক, রাজনীতি ডটকম

ইতিহাস গড়ে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিল ইতালি।

ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে নেদারল্যান্ডসের সঙ্গী হয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ইউরোপিয়ান দলটি।

এর আগে, স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্ব মঞ্চে ওঠার সম্ভাবনা তৈরি করে ইতালিয়ানরা। বাছাইপর্বের শেষ ম্যাচে সেটি পূর্ণতা পেল। নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হার এড়াতে পারলেই নিশ্চিত ছিল আরাধ্যের বিশ্বকাপ।

শেষমেশ ৯ উইকেটে ম্যাচ হেরেও নেট রান রেটে এগিয়ে থাকায় ২০২৬ এ ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যাবে ইতালিয়ানদের।

এই টুর্নামেন্টের ১৫তম দল হিসেবে জায়গা নিশ্চিত করলো তারা। আফ্রিকা আর এশিয়া অঞ্চল থেকে এখনো স্লট ফাঁকা ৫টি। সেপ্টেম্বর-অক্টোবরে এই দুই মহাদেশ থেকে চূড়ান্ত হবে কারা খেলবে বিশ্বকাপ।

২০ দলের ১০ম টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়নি। সবশেষ আসরের সেরা সাতে শেষ করা বাংলাদেশ বাছাইপর্ব না খেলেই জায়গা পেয়েছে চূড়ান্ত পর্বে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১২ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১৪ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১৫ ঘণ্টা আগে